🌊 স্নানযোগ ১৪৩৩ 🌊


গঙ্গাদিস্নানযোগ

৬ই বৈশাখ অক্ষয়তৃতীয়া, স্নানদানে অক্ষয়পুণ্যফল।
৬ই বৈশাখ রোহিণীনক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ায় গঙ্গাস্নানদানে অক্ষয় ও অনন্তপুণ্যফল।
৯ই বৈশাখ জহ্নসপ্তমী, স্নানদানে শতগুণ ফল।
৯ই বৈশাখ ব্রহ্মাদিদেবতা ও পিতৃগণের যথাবিধি তর্পণ ও স্নানদানাদি।
১৭ই বৈশাখ বৈশাখী/বুদ্ধ/মাধবী পূর্ণিমা বিহিত স্নানদানাদি ।
৩০শে জ্যৈষ্ঠ ব্যতীপাতযোগ, গঙ্গাস্নানে ত্রিকোটি কুলোদ্ধারন ফল ।
৯ই আষাঢ় দশহরা স্নান, কেবল দশমীতে দশবিধ পাপক্ষয় কামনা পূর্ব্বক গঙ্গাস্নান কর্তব্য।
১১ই আষাঢ় চম্পকদ্বাদশী ও শ্রীরামদ্বাদশী তিথিতে যমুনা নদীতে স্নান।
৩০শে ভাদ্র অক্ষয়ষষ্ঠী, স্নানদানে অক্ষয়পুণ্যফল।
৩০শে ভাদ্র রাত্রি ঘ ১১।৪৮ গতে ৩১শে ভাদ্র দিবা ঘ ১১।৩২ মধ্যে মহাজয়া স্নান, গঙ্গাস্নানে কোটিগুণ পূণ্যফল।
৫ই আশ্বিন বামনজয়ন্তীতে পারণ ও পারণাস্তে গঙ্গাস্নান।
১৪ই কার্ত্তিক গোবর্দ্ধন গিরিস্থ শ্রীরাধাকুণ্ডে স্নান।
২১শে কার্ত্তিক চতুৰ্দ্দশ যমতর্পণে দিবাস্নান কর্তব্য।
২৩শে কার্ত্তিক দ্যুতপ্রতিপদ স্নানদানে শতগুণ ফল।
২রা অগ্রহায়ণ রাত্রি ঘ ২।২৬ হইতে ৭ই অগ্রহায়ণ রাত্রি ঘ ৯।১ পর্যন্ত বকপঞ্চক স্নান।
৭ই অগ্রহায়ণ পুষ্কর স্নান।
৮ই অগ্রহায়ণ পূর্ব্বদিন রাত্রি ঘ ১।৩ গতে অদ্য রাত্রি ঘ ৬।৫৭ মধ্যে রোহিণীনক্ষত্রযুক্ত কৃষ্ণা প্রতিপদী গঙ্গাস্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নানজন্য ফল সমফল।
২৯শে পৌষ রাত্রি ঘ ৩। সৌর মাঘ মাসের সংক্রান্তিক্ষণ দিবা ঘ ২।১৮ সময়ে পর্য্যন্ত প্রত্যহ প্রত্যুষে গঙ্গাস্নানদানাদি।
২৯শে পৌষ রাত্রি ঘ ৩।২৯ হইতে পরদিন ৩০শে পৌষ দিবা ঘ ৯।৯ মধ্যে মহাজয়া স্নান গঙ্গাস্নানদানে কোটিগুণ প্রাপ্তি ফল।
৩০শে পৌষ মকরাদি স্নান। ৩০শে পৌষ গঙ্গাদেবীর আবির্ভাবোপলক্ষ্যে গঙ্গাসাগর সঙ্গমে স্নানদানাদি এবং কপিলমুনির আশ্রম দর্শন লাভ ও পূজা।
৩০শে পৌষ ঘাটাল সদরঘাটে মকর স্নান।
২০শে মাঘ। রারুণোদয়ে রটন্তীচতুদ্দশী স্নান, যমাদর্শন কামনায় গঙ্গাস্নান কর্ত্তব্য ও স্নানান্তে চতুৰ্দ্দশ যমতর্পণ।
২১শে মাঘ পূর্ব্বারূণোদয়ে রটন্তীচতুদ্দশী স্নান, যমাদর্শন কামনায় গঙ্গাস্নান কর্তব্য ও স্নানান্তে চতুৰ্দ্দশ যমতর্পণ।
২৮শে মাঘ পরারুণোদয়ে মাকরী (মাঘী) সপ্তমী স্নান, গঙ্গাস্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নানজন্য ফল সমফল।
২৯শে মাঘ পূর্ব্বারূণোদয়ে মাকরী (মাঘী) সপ্তমী স্নান, গঙ্গাস্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নানজন্য ফল সমফল।
২৯শে মাঘ দিবা ঘ ২।১৮ গতে রাত্রি ঘ ১০।২০ মধ্যে মহার্জয়া স্নান, গঙ্গাস্নানদানে কোটিগুণ প্রাপ্তিফল।
২রা ফাল্গুন মহানন্দা নবমী স্নান, গঙ্গাস্নানে ও দানে অক্ষয় পুণ্যফল।
১৯শে চৈত্র মহা মহা বারুণী, গঙ্গাস্নানে ত্রিকোটি কুলোদ্ধারণ ফল।
২০শে চৈত্র বারুণী গঙ্গাস্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নানজন্য ফল সমফল।
২৩শে চৈত্র মাধবপুর চক্রতীর্থে নন্দাস্নান ও বড়াশীগ্রামে অম্বুলিঙ্গ শিবদর্শন ও শিবসন্নিধানে মহামেলা।
৩০শে চৈত্র মহাবিষুব ও ত্র মহাবিষুব ও চৈত্র সংক্রান্তি স্নান।


ত্র্যহস্পর্শ স্নান-বৈশাখ ৮।৩১, আষাঢ় ১।২৪, শ্রাবণ ২৪, ভাদ্র ১৫, আশ্বিন ১৬, কার্ত্তিক ১০, অগ্রহায়ণ ১৩, পৌষ ৮, মাঘ ২, ফাল্গুন ৭, চৈত্র ১।
পুণ্যতরা স্নান- বৈশাখ ২৫, জ্যৈষ্ঠ ২৯, আষাঢ় ২২, শ্রাবণ ২৫, আশ্বিন ১৫, কার্ত্তিক ২০, অগ্রহায়ণ ১৪, পৌষ ২০, মাঘ ১৫, ফাল্গুন ১৪।২১, চৈত্র ১৫।
অক্ষয়া স্নান- বৈশাখ ৭।৯, জ্যৈষ্ঠ ৪।৩১ (মৌনী), আষাঢ় ২৮ (মৌনী), ভাদ্র ২৮, আশ্বিন ২৫, কার্ত্তিক ২২ (মৌনী), অগ্রহায়ণ ২০ (মৌনী), পৌষ ২৭, মাঘ ২৫, ফাল্গুন ২৩ (মৌনী), চৈত্র ২১ (মৌনী)।
পূর্ণিমা স্নান-বৈশাখ ১৭ (বৈশাখী/ বুদ্ধ/মাধবী), জ্যৈষ্ঠ ১৬ (মল পূর্ণিমা), আষাঢ় ১৪ (জ্যৈষ্ঠী), শ্রাবণ ১২ (আষাঢ়ী/গুরু), ভাদ্র ৯ (শ্রাবণী)। ১০ (শ্রাবণী/সৌভাগ্য/রাখী/ঝুলন), আশ্বিন ৮ (ভাত্রী),
কার্ত্তিক ৮ (আশ্বিনী/ কোজাগরী/কৌমুদী বা কুমার), অগ্রহায়ণ ৭ (কার্ত্তিকী/রাস/পট), পৌষ ৮ (মাঘী বা অগ্রহায়ণী), মাঘ ৭ (পৌষী/ধান্য), ফাল্গুন ৭ (মাঘী), চৈত্র ৭ (ফাল্গুনী/দোল/গৌর)।
যুগাদ্যা স্নান- বৈশাখ ৬ (সত্যযুগাদ্যা), ভাদ্র ২২ (দ্বাপরযুগাদ্যা), অগ্রহায়ণ ১ (ত্রেতাযুগাদ্যা),ফাল্গুন ৭ (কলিযুগাদ্যা)।
মন্বন্তরা স্নান-আষাঢ় ১৪, শ্রাবণ ৭।১২।২০, ভাদ্র ২৭, কার্তিক ২, অগ্রহায়ণ ৪।৭, মাঘ ৩।২৯, ফাল্গুন ২৩, চৈত্র ৭।২৫।
গোসহস্রীযোগ স্নান- আষাঢ় ২৯, শ্রাবণ ২৫, অগ্রহায়ণ ২১, চৈত্র ২২।
করতোয়া স্নান-আষাঢ় ২৮, অগ্রহায়ণ ২০, চৈত্র ২১।
ব্রহ্মপুত্র স্নান-চৈত্র ৩০।
অহোরাত্র স্নান- বৈশাখ ২১. আষাঢ় ১৫, ভাদ্র ৬, আশ্বিন ২৯. অগ্রহায়ণ ২২, পৌষ ২৫, ফাল্গুন ১৮।
মহাজয়া স্নান- ভাদ্র ৩০।৩১, পৌষ ২৯।৩০, মাঘ ২৯।
সংক্রান্তি স্নান- বৈশাখ ৩১ (বিষ্ণপদী), জ্যৈষ্ঠ ৩১ (ষড়শীতি), আষাঢ় ৩২ (দক্ষিণায়ন),শ্রাবণ ৩২ (বিষ্ণুপদী), ভাদ্র ৩১ (ষড়শীতি), আশ্বিন ৩০ (জলবিষব), কার্ত্তিক ৩০ (বিষ্ণুপদী), অগ্রহায়ণ ২৯ (ষড়শীতি), পৌষ ৩০ (উত্তরায়ণ/মকর/পৌষ দধি), মাঘ ২৯ (বিষ্ণুপদী), ফাল্গুন ৩০ (ষড়শীতি), চৈত্র ৩০ (মহাবিষুব/চৈত্র)।


🙏 স্নান, দান ও জপে পুণ্য লাভ হয় 🙏