সন ১৪৩৩, শকাব্দাঃ ১৯৪৮, সংবৎ ২০৮৩-৮৪, ইংরাজী ২০২৬-২৭ খ্রীঃ। এই বৎসরে সর্ব্বসমেত মোট তিনটি গ্রহণ হইরে। তন্মধ্যে দুইটি সূর্যগ্রহণ ও একটি চন্দ্রগ্রহণ তিনটি গ্রহণই ভারতবর্ষে অদৃশ্য।
২৬শে শ্রাবণ, ভাঃ ২১শে শ্রাবণ, ইং ১২ই আগস্ট, ২০২৬ খ্রীঃ। ( বুধবার)
পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতি (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী)
গ্রহণ স্পর্শ (আরম্ভ)- রাত্রি ঘ ৯।০৪ মিঃ।
পূর্ণগ্রাস আরম্ভ - রাত্রি ঘ ১০।৩০ মিঃ।
গ্রহণ মধ্য - রাত্রি ঘ ১১।১৭ মিঃ।
পূর্ণগ্রাস সমাপ্তি - রাত্রি ঘ ১২।০২ মিঃ।
গ্রহণ মোক্ষ (সমাপ্তি)- রাত্রি ঘ ১।২৮ মিঃ।
গ্রাসমান - ১.০৩৮।
গ্রহণ স্থিতি - ৪ ঘঃ ২৪ মিঃ।
পূর্ণগ্রাস স্থিতি- ২মিঃ ১৬সেঃ।
গ্রহণ দৃশ্য- এই গ্রহণ ইউরোপের পশ্চিমাঞ্চলে, আফ্রিকার পশ্চিমাঞ্চলে, উত্তর আমেরিকা, গ্রীণল্যাণ্ড, আটলান্টিক মহাসাগরের উত্তরভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তরভাগে দৃশ্য হইবে।
দৃশ্য: ভারতবর্ষে অদৃশ্য
১০ই ভাদ্র, ভাঃ ৬ই ভাদ্র, ইং ২৮শে আগস্ট, শুক্রবার, ২০২৬ খ্রীঃ।
পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতি (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী)
গ্রহণ স্পর্শ (আরম্ভ)- দিবা ঘ ৮।০৪ মিঃ।
গ্রহণ মধ্য - দিবা ঘ ৯।৪৩ মিঃ।
গ্রহণ মোক্ষ (সমাপ্তি)- দিবা ঘ ১১।২২ মিঃ।
গ্রাসমান - ০.৯৩৫।
উপচ্ছয়া স্পর্শ (প্রবেশ)- দিবা ঘ ৬।৫২ মিঃ।
উপচ্ছয়া মোক্ষ (ত্যাগ)- দিবা ঘ ১২।৩৩ মিঃ।
গ্রহণ স্থিতি - ৩ ঘঃ ১৮ মিঃ।
গ্রহণ দৃশ্য- এই গ্রহণ আন্টার্কটিকা, আফ্রিকা, ইউরোপ,
এশিয়া, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত
মহাসাগরে দৃশ্য। গ্রহণের স্পর্শ (আরম্ভ), (চন্দ্রান্তের সময়ে)-
ইউক্রেন, তুর্কি, সৌদিআরব, ইয়েমেন, মাদাগাস্কার,
রাশিয়ার পশ্চিমাঞ্চলে, ভারত মহাসাগর ও আফ্রিকার
পূর্ব্বাঞ্চলে দৃশ্য হইবে। গ্রহণের মোক্ষ (সমাপ্তি)
(চন্দ্রোদয়ের সময়ে) আলাস্কার বেশ কিছু অঞ্চলে,
নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্য হইবে।
দৃশ্য: ভারতবর্ষে অদৃশ্য
২২শে মাঘ, ভাঃ ১৭ই মাঘ, ইং ৬ই ফেব্রুয়ারী, শনিবার, ২০২৭ খ্রীঃ।
গ্রহণ স্পর্শ (আরম্ভ)- রাত্রি ঘ ৬।২৮ মিঃ।
বলয়গ্রাস আরম্ভ- রাত্রি ঘ ৭।৩৭ মিঃ।
গ্রহণ মধ্য - রাত্রি ঘ ৯।৩০ মিঃ।
বলয়গ্রাস সমাপ্তি- রাত্রি ঘ ১১। ২২ মিঃ।
গ্রহণ মোক্ষ (সমাপ্তি)-রাত্রি ঘ ১২।৩২ মিঃ।
গ্রাসমান - ০.৯২৭।
গ্রহণ স্থিতি - ৬ ঘঃ ৪ মিঃ।
বলয়গ্রাস স্থিতি- ৩ ঘঃ ৪৫ মিঃ।
সর্ব্বোচ্চ বলয়গ্রাস- ৭ মিঃ ৫৯ সেঃ।
গ্রহণ দৃশ্য- গ্রহণ দৃশ্য- এই গ্রহণ দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা,
পশ্চিম ও দক্ষিণ আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে দৃশ্য হইবে।
দৃশ্য:ভারতবর্ষে অদৃশ্য
১. গ্রহণকালে খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত।
২. শুভ কাজ শুরু না করাই ভালো।
৩. নখ/চুল কাটা উচিত নয়।
৪. ঘুমানো এড়িয়ে চলুন।
৫. সূর্যগ্রহণ খালি চোখে দেখা বিপজ্জনক।
৬. পূজা বন্ধ রাখা উচিত।
৭. ভ্রমণ না করাই ভালো।
৮. গর্ভবতী নারীদের বিশেষ সতর্কতা প্রয়োজন।
৯. সমুদ্রস্নান এড়িয়ে চলুন।
🙏 শাস্ত্র মতে স্নান, দান ও জপ করলে পুণ্য লাভ হয় 🙏