২৭শে আশ্বিন • ১৫ই অক্টোবর (বৃহস্পতিবার)
সূর্যোদয় ৫:৩৭ • সূর্যাস্ত ৫:১০
পঞ্চমী রাত্রি ঘ ১:৪৩ মিঃ
পূর্বাহ্ণ ঘ ৯।২৮ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শুক্লাপঞ্চমীবিহিত পূজা প্রশস্তা ।
২৮শে আশ্বিন • ১৬ই অক্টোবর ( শুক্রবার)
সূর্যোদয় ঘ ৫:৩৮ • সূর্যাস্ত ঘ ৫:৯
পূর্বাহ্ণ ঘ ৯:২৮ ।
ষষ্ঠী রাত্রি ঘ ৩:৪৭ পর্যন্ত । শ্রীশ্রীদুর্গাষষ্ঠী
পূর্বাহ্ণ মধ্যে কিন্তু বারবেলানুরোধে
দিবা ঘ ৮।৩০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া
দুর্গাদেবীর যষ্ঠ্যাদি কল্পারম্ভ
ও যষ্ঠীবিহিত পূজা প্রশস্তা
(অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।
সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
ষষ্ঠী পূজা, আমন্ত্রণ ও অধিবাস
২৯শে আশ্বিন • ১৭ই অক্টোবর (শনিবার)
সূর্যোদয় য ৫।৩৮, সূর্যাস্ত ঘ ৫।৮, পূর্ব্বাহ ঘ ৯। ২৮। সপ্তমী অহোরাত্র। শ্রীশ্রীশারদীয়া দুর্গাপুজা। পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৪ গতে পূর্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও শাপমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ।
৩০শে আশ্বিন • ইং ১৮ই অক্টোবর, (রবিবার)
সূর্যোদয় ঘ ৫।৩৯, সূর্যাস্ত ঘ ৫।৭, পূর্ব্বাহু ঘ ৯।২৮। সপ্তমী প্রাতঃ ঘ ৫।৫৩ পর্য্যন্ত। প্রাতঃ ঘ ৫।৫৩ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শুক্লা সপ্তমীবিহিত অধিক পূজা প্রশস্তা। রাত্রি ঘ ১০।৫৯ গতে ১১।৪৭ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
১লা কার্ত্তিক • ইং ১৯শে অক্টোবর(সোমবার)
সূর্য্যোদয় ঘ ৫।৩৯, সূর্যাস্ত ঘ ৫।৬, পূর্ব্বাহ্ন ঘ ৯। ২৮। মহাষ্টমী দিবা ঘ ৭।৫০ পর্য্যন্ত। দিবা ঘ ৭।৫০ মধ্যে কিন্তু সন্ধিপূজানুরোধে দিবা ঘ ৭। ২৬ মধ্যে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৫ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পুজা প্রশস্তা। বীরাষ্টমীর ও মহাষ্টমীর ব্রতোপবাস (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।
দিবা ঘ ৭। ২৬ গতে ৮।১৪ মধ্যে সন্ধিপূজা। দিবা ঘ ৭।২৬ গতে সন্ধিপূজারম্ভ। দিবা ঘ ৭।৫০ গতে বলিদান। দিবা ঘ ৮।১৪ মধ্যে সন্ধিপূজা সমাপন।
২রা কার্ত্তিক • ইং ২০শে অক্টোবর(মঙ্গলবার)
সূর্য্যোদয় ঘ ৫।৪০, সূর্যাস্ত ঘ ৫।৫, পূর্ব্বাহু ঘ ৯।২৮। মহানবমী দিবা ঘ ৯।৩১ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭।৫ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩১ গতে পূর্ব্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমীর ও মহাষ্টমীর ব্রতের পারণ।
৩রা কার্তিক • ইং ২১শে অক্টোবর (বুধবার)
সূর্যোদয় ঘ ৫।৪০, সূর্যাস্ত ঘ ৫।৪, পূর্বাহ্ণ ঘ ৯।২৮। দশমী দিবা ঘ ১০।৪৭ পর্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরণবাংশে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮।৩১ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ন বহু সম্মতঃ)। দেবীর নৌকায় গমন। ফল-শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পুজা। বিজয়াদশমীকৃত্য।
🙏 শুভ শারদীয়া দুর্গাপূজা 🙏